ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেব্রুয়ারিতে ১৪ দিনে প্রবাসী আয় সাড়ে ১৬ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
ফেব্রুয়ারিতে ১৪ দিনে প্রবাসী আয় সাড়ে ১৬ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৬ হাজার ৫১৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ১৪ ফেব্রুয়ারি দেশে ১৩৫ কোটি ৪০ লাখ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশের বেশি।

এদিকে, প্রবাসী আয়ের উল্লম্ফনের ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে, বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য ঠিক রাখা ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে, কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে নিয়মিত ডলার কিনছে। 

ব্যাংক কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি এসেছে। 

উল্লেখ্য, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেরুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার।  আলোচিত সময় প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ।
 

ঢাকা/নাজমুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়