ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিটল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে সিএসইর সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
নিটল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে সিএসইর সম্মতি

ফাইল ফটো

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে।

কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির নাম ‘নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘নিটল ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে সিএসই। সোমবার থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়