ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থনীতিতে সবার অংশগ্রহণ ও সুফল নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
অর্থনীতিতে সবার অংশগ্রহণ ও সুফল নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী

বুধবার প্রথমদিন অফিস করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। ছবি: রাইজিংবিডি

অর্থনীতিতে সবার অংশগ্রহণ ও সুফল নিশ্চিত করতে চান নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, “দেশের অর্থনীতি সকলের জন্য হওয়া উচিত। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকা প্রয়োজন, যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে এবং তার সুফল ভোগ করতে পারে।” 

আরো পড়ুন:

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী  বলেন, “আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বর্তমান অবস্থায় খুবই দুর্বল। এগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। প্রফেশনালিজম, স্বচ্ছতা ও দক্ষতা আনাটাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার।”

দ্বিতীয়ত, আমাদের অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। পৃষ্ঠপোষকতার ভিত্তিতে অর্থনীতি চলতে দেওয়া যায় না। তৃতীয়ত, সফলতা আনতে হলে সিরিয়াস ডিরেগুলেশন এবং লিবারলাইজেশন করা আবশ্যক। এতে সবার সমান অধিকার নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়