বিডি সার্ভিসেসের অর্ধবার্ষিকে লোকসান কমেছে ২৪.০৩ শতাংশ
পুঁজিবাজারে সেবা খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৫) এবং অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ২৪.০৩ শতাংশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে গত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.২৯) টাকা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৮৫) টাকা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৫৬ টাকা বা ৩০.২৭ শতাংশ।
অর্ধবার্ষিক বা ছয় মাস প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৩.৯৫) টাকা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.২০) টাকা। সে হিসাবে অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ১.২৫ টাকা বা ২৪.০৩ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১.৯৭ টাকা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৫.৭৯ টাকা।
ঢাকা/এনটি/ইভা