নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা পেট্রোলিয়াম ও জেএমআই হসপিটাল
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানি দুটি হলো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে। কোম্পানিগুলোর ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসাবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।
এদিকে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেই হিসাবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/বকুল