ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৩ আগস্ট ২০২৫  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ আগস্ট) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।

শনিবার (২৩ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সপ্তাহজুড়ে বিএসসির গড়ে ৩৩ কোটি ৬৩ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭১ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার গড়ে ২৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের গড়ে ২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৯ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২৩ কোটি ৭৫ লাখ টাকা, বিচ হ্যাচারির ২০ কোটি ১৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৮ কোটি ৯৩ লাখ টাকা, সোনালী পেপারের ১৫ কোটি ৩২ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ১৭ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৩ কোটি ৮৭ লাখ টাকা এবং ডমিনেজ স্টিল ১৩ কোটি ৯ লাখ টাকা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়