ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাপ্তাহিক দাম কমার শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
সাপ্তাহিক দাম কমার শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এ মিউচুয়াল ফান্ডের ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিদায়ী সপ্তাহে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটের দর কমেছে ৯.০৯ শতাংশ। এর আগের সপ্তাহে এ মিউচুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ৩.৩০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩ টাকা। এর ফলে মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-এসজেআইবিএল মুদ্রাবাদ পার্পেচুয়াল বন্ডের ৭.৩৫ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৬.৬০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৬.৩৫ শতাংশ, এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ৬.২৫ শতাংশ, এপিএসসিএল নন-কনভারট্যোবল অ্যান্ড কুপন বেয়ারিং বন্ডের ৬.২৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.১৯ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫.৬৬ শতাংশ, পূবালী ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ৫ শতাংশ ও আইসিবি ইমপ্লোয়েস মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৪ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়