ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
একইসঙ্গে সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০২৩-২০২৪ এবং ২০২৪-২৫ সেশনের আন্তঃবিভাগ ক্রিকেটে পরপর দুবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সকল খেলোড়ারদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। সভাপতিত্ব করেন ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা।
সকল বর্ষের শিক্ষার্থীদের গান, কবিতা, কৌতুক, নাচ, উপস্থিত বক্তব্য ইত্যাদি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক, উপদেষ্টা, ক্রিকেট ইনচার্জ, ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, অধ্যাপক ড. গোলাম আযম, অধ্যাপক ড. তানিয়ার রহমান, অধ্যাপক ড. ফজলে খোদা, অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম, অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম, ড. মোঃ তৌহিদুল হক, ড. সাইদুর রহমান, ড. অনুরাধা বর্ধন ও প্রভাষক রনি মৃধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/এনটি//