ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোয়েলের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কোয়েলের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ

কোয়েল মল্লিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার বাবা-মা ও স্বামীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১০ জুলাই কোয়েল এ তথ্য জানান।

এরপর থেকে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তারা। গত ১৭ জুলাই দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করান সবাই। কিন্তু কোয়েল মল্লিকের রেজাল্ট পজিটিভ এসেছে।

তবে কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের নেগেটিভ এসেছে। কোয়েলের স্বামী নিসপল সিং ও তার মায়ের পজিটিভ এসেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এদিকে গত ৫ মে পুত্রসন্তানের মা হয়েছেন কোয়েল মল্লিক। স্বামী সন্তান নিয়ে বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন কোয়েল। তার শ্বশুর-শাশুড়ির কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। এখন কোয়েলের সন্তানের দেখাশুনো তারাই করছেন।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এসেছে নতুন অতিথি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়