বিটিভিতে সন্ধ্যায় নাহিদ ইসলামের ভাষণ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হবে। আজ সন্ধ্যায় বিটিভিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানান।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৮টি দল বিটিভিতে ভাষণ দেওয়ার জন্য আবেদন করেছে।
আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার জন্য নির্ধারিত সময়সীমা ১০ মিনিট। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানদের ভাষণও বিটিভিতে প্রচার হবে।
ঢাকা/রায়হান/ইভা