ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠিকানা বদলাচ্ছেন ‘সাইফিনা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৪, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঠিকানা বদলাচ্ছেন ‘সাইফিনা’

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। ভক্তরা তাদের ডাকেন ‘সাইফিনা’। ঠিকানা বদলে নতুন বাড়িতে উঠছেন এই দম্পতি।

বর্তমানে সাইফ-কারিনা যে বাড়িতে রয়েছেন তার ঠিক উল্টো দিকেই হচ্ছে তাদের নতুন ঠিকানা। তবে আগের চেয়ে এই বাড়ি একটু বড়সড়ো। বর্তমানে নতুন বাড়ি সাজানোর কাজ চলছে। এরপরই কারিনা ও তৈমুরকে নিয়ে সেখানে উঠবেন সাইফ।

এদিকে লকডাউনের সময় প্রায়ই রাস্তায় দেখা যেতো ‘হাম তুম’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘নতুন বাড়ি সাজানোর কাজ তদারকি করতে যেতাম, অস্বস্তির কারণে বের হতাম তা নয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়টি খুব উপভোগ করছি। আমার বোন সোহা ও তার স্বামী কুণাল মাঝে মাঝেই বেড়াতে আসে। দুই সন্তান— সারা ও ইব্রাহিমও বাড়িতে আসে। আমার অন্য বোন সাবাও মুম্বাইয়ে এসেছে। শুধুমাত্র মা (শর্মিলা ঠাকুর) লকডাউনের কারণে দিল্লির একটি অ্যাপার্টমেন্টে ভাড়া আছেন। তবে তিনি সেখানে ভালো সময় পার করছেন।’

সম্প্রতি সোহা, কুণাল, সারা ও ইব্রাহিমকে বাড়িতে আমন্ত্রণ জানান সাইফ ও কারিনা। তার পরদিন করোনায় আক্রান্ত হন সারার গাড়িচালক। সাইফ বলেন, ‘যে কেউ-ই করোনায় আক্রান্ত হতে পারেন। আর এখন আমাদের চিকিৎসা ব্যয় সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা নেই। তাই নিরাপদে বাড়িতে থাকাটাই জরুরি।’

শুক্রবার মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত সর্বশেষ সিনেমা ‘দিল বেচারা’। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ। এছাড়া ‘বান্টি অউর বাবলি’ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করছেন এই অভিনেতা। আমির খানের সঙ্গে ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে তাকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়