ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কীভাবে দেখবেন সুশান্তের শেষ সিনেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কীভাবে দেখবেন সুশান্তের শেষ সিনেমা

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। শুক্রবার (২৪ জুলাই) মুক্তি পাচ্ছে এটি।

ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি-হটস্টারে ভারতীয় সময় সাড়ে সাতটায় মুক্তি পাবে ‘দিল বেচারা’। ডিজনি-হটস্টারের অ্যাপ অথবা ওয়েবসাইটে সাবস্ক্রাইবার ও নন- সাবস্ক্রাইবার সবাই সিনেমাটি দেখতে পারবেন বলে জানা গেছে।

‘দিল বেচারা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন কাস্টিং ডিরেকটর মুকেশ ছাবড়া। তিনি বলেন, ‘শুক্রবার ভারতীয় সময় সাড়ে সাতটায় আমরা সবাই একসঙ্গে দিল বেচারা সিনেমাটি দেখব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার দর্শকরাও নির্দিষ্ট সময়ে এটি দেখতে পাবেন। আগে থেকেই সময় জানিয়ে দিচ্ছি যেন সবাই কাজ শেষ করে সিনেমাটি দেখার পরিকল্পনা করতে পারেন।’

তিনি আরো বলেন, ‘সাধারণত ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমাগুলো একা দেখা হয়। আর সিনেমাগুলোও মধ্যরাতে মুক্তি পায়। কিন্তু আমরা চাইছি বাড়িতে সবাই একসঙ্গে সিনেমাটি দেখবে।’

‘দিল বেচারা’ সিনেমাটি তৈরি হয়েছে ২০১৩ সালে প্রকাশিত জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স; অবলম্বনে। এতে সুশান্ত ছাড়া আরো অভিনয় করছেন সানজানা সাংঘাই, সাইফ আলী খান, স্বস্তিকা মুখার্জি, জাভেদ জাফরি প্রমুখ।

এই সিনেমার গল্পে ম্যানি ও কিজির প্রেম দেখানো হয়েছে। ক্যানসারে আক্রান্ত কিজির ইচ্ছা পূরণে সাহায্য করেন ম্যানি। এতে কিজি চরিত্রে সানজানা ও ম্যানির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত। ইতোমধ্যে সিনেমার ট্রেইলার ও গান দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়