‘রিমিক্স রিসোর্ট’-এ তারা
বিনোদন প্রতিবেদক: নাট্য নির্মাতা হাবীব শাকিল নির্মাণ করেছেন ‘রিমিক্স রিসোর্ট’ শিরোনামে ধারাবাহিক নাটক। ছয় পর্বের এই নাটকে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, নজরুল রাজ, অদ্বিতীয়া চৌধুরী আশা, ইমু শিকদার, জনি, সাব্বির, ইভানসহ অনেকে। গতকাল বুধবার উত্তরায় নাটকটির দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়েছে।
ঈদের এই বিশেষ ধারাবাহিকের গল্পে দেখা যাবে, ঊর্মিলা শ্রাবন্তী ও নজরুল রাজ ইয়ারমেট। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তারা। সবাই তাদেরকে ভালো বন্ধুই মনে করতেন। কিন্তু এক সময় জানা যায়, তারা স্বামী-স্ত্রী। এরপর গল্পে নতুন মোড় আসে।
‘রিমিক্স রিসোর্ট’ নাটকটি রচনা করেছেন সবুজ ওয়াহিদ। ঈদুল ফিতরের দিন থেকে চ্যানেল নাইনে রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটকটি। এছাড়া নজরুল রাজের ছয়টি নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। তার অভিনীত নাটকগুলো হলো- ‘স্টেশন’, ‘ফুলকলি’, ‘রহস্যময় নারী’, ‘বন্ধু বেইমান’ ও ‘ট্যান্ডেস্টার’।
তাছাড়া দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘প্রিয়জন প্রয়োজন’ চলচ্চিত্রে নজরুল রাজের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি।
রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম