ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুঞ্জন উড়িয়ে দিলেন আনুশকা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুঞ্জন উড়িয়ে দিলেন আনুশকা

আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি গুঞ্জন ওঠে, শুটিং সেটে আহত হয়েছেন তিনি। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাহুবলি সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে আনুশকা শেঠি লিখেছেন, ‘সুস্থ, সবল ও আনন্দে আছি। সিয়াটলে শুটিং করছি। সবার প্রতি ভালোবাসা।’

এর আগে ভারতীয় এক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে— সাই রা নরসিমহা রেড্ডি সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন আনুশকা শেঠি। তার পায়ের হাড়ে চিড় ধরেছে। তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আনুশকা তার আঘাত পাওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন। কারণ তিনি চান না ভক্তরা এ বিষয়ে অযথা দুশ্চিন্তা করুক।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলে সাইলেন্স সিনেমার শুটিং করছেন আনুশকা শেঠি। সিনেমাটি পরিচালনা করছেন হেমন্ত মাধুকর। আরো অভিনয় করছেন আর. মাধবন। এছাড়া এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিল বিল সিনেমাখ্যাত হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়