ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলিকে কেন ডিভোর্স দিলেন লিয়াম?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাইলিকে কেন ডিভোর্স দিলেন লিয়াম?

বিনোদন ডেস্ক : চলতি মাসের শুরুর দিকে পপ গায়িকা মাইলি সাইরাসের সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন অস্ট্রেলীয় বংশোদ্ভুত হলিউড অভিনেতা লিয়াম হেমসওর্থ। যদিও তাদের বিচ্ছেদের প্রকৃত কারণ এখনো অজানা।

তবে একটি সূত্রের বরাত দিয়ে ইউএস ম্যাগাজিন ডটকম জানিয়েছে, তারকা ব্লগার কেটলিন কার্টারের সঙ্গে মাইলির ঘনিষ্ঠতা তৈরি হয়। তাদের সম্পর্কের বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। আর এটি জানতে পেরেই মাইলিকে ডির্ভোস দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিয়াম।

সূত্রটি বলেন, ‘লিয়াম মনে করেছিলেন মাইলির সঙ্গে বিষয়টি মিটমাট করে ফেলবেন। কিন্তু কেটলিনের সঙ্গে মাইলির ছবিগুলোই সব শেষ করে দিয়েছে। লিয়ামের পরিবার খুবই রক্ষণশীল এবং তারা বিষয়টিতে ভীষণ চটেছেন।’

২০০৯ সালে দ্য লাস্ট সং সিনেমার সেটে মাইলির সঙ্গে লিয়ামের পরিচয়। ২০১৩ সালে তাদের সম্পর্কে চিড় ধরে। যদিও ২০১৫ সালে আবার তাদের সম্পর্ক জোড়া লাগে। ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। 

সম্প্রতি মাইলি ও কেটলিনের কিছু ছবি ভাইরাল হয়। এরপরই এ গায়িকার সঙ্গে লিয়ামের ডিভোর্সের ঘোষণা আসে। ডিভোর্সের কারণ হিসেবে আবেদনপত্রে মতের অমিলের কথা উল্লেখ করেছেন লিয়াম হেমথওর্থ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের কারণ উল্লেখ করে মাইলি লেখেন, আমি ভক্তদের অনেক ভালোবাসি, তাই তাদের কাছে সৎ থাকাটা খুবই জরুরি। আমার কিছু লুকানোর নেই। ব্যক্তিগত সমস্যার কারণে আমরা দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়