ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোশান-অধরার ‘উন্মাদ’

প্রকাশিত: ১১:২৮, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোশান-অধরার ‘উন্মাদ’

যুগল নির্মাতা অপূর্ব-রানা নির্মাণ করতে যাচ্ছেন ‘উন্মাদ’। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন জিয়াউল রোশান ও অধরা খান।

এ প্রসঙ্গে পরিচালক রানা বলেন, ‘উন্মাদ’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। রোশান ও অধরা কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন। খুব শিগগির এর দৃশ্যধারণ করা হবে।

রোশান বলেন, ‘উন্মাদ’ সিনেমার গল্প বেশ ভালো। দর্শক এতে নতুন কিছু পাবেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

অধরা খান বলেন, অনেকদিন পর নতুন আরেকটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। ভালো একটি সিনেমার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এতে আমাকে দর্শকরা ভিন্ন লুকে দেখতে পাবেন।

গত ২৪ অক্টোবর সন্ধ্যায় এফডিসির এক নম্বর ফ্লোরে এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।

রোশান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেপরোয়া’। এতে চিত্রনায়িকা ববির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি। এই অভিনেতার ‘মেকআপ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এছাড়া ‘জিন’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন এই অভিনেতা।

অন্যদিকে, অধরা খান অভিনীত ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’। এতে অধরা খানের বিপরীতে অভিনয় করেছেন আসিফ নূর। পাশাপাশি সুমিত সেনকেও দেখা যাবে।


ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়