ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ব্যাচেলর গার্লফ্রেন্ড’ তানিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০২, ২৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যাচেলর গার্লফ্রেন্ড’ তানিন

তানিন তানহা

‘এক মেয়ে বাসা খুঁজে পাচ্ছিল না। কোনোভাবে একটি বাসা পায় কিন্তু সেখানে ছেলেরা মেয়ে সেজে তাকে বাসা ভাড়া দেয়। সর্বশেষ মেয়েটি ওই ছেলেদের কথায় রাজি হয়ে বাসা ভাড়া নেয়। সবকিছু ভালোই চলতে থাকে। এক পর্যায়ে মেসের এক ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার পরের গল্প জানতে নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি’—রাইজিংবিডির সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন লাক্স তারকা তানিন তানহা।

গত কয়েকদিন ধরে নগরীর উত্তরার আনন্দ বাড়ি শুটিং হাউসে চলছে ‘ব্যাচেলর গার্লফ্রেন্ড’ নাটকের দৃশ্যধারণের কাজ। নয়ন মিলটনের মূল গল্পে এটি রচনা করেছেন ফারুক আহমেদ। পরিচালনা করছেন নয়ন মিল্টন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানিন তানহা। এ নাটকের গল্প প্রসঙ্গে কথাগুলো বলেন এই অভিনেত্রী।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—সিদ্দিকুর রহমান, নয়ন বাবু, অনুভব মাহবুব, তানজিম হাসান অনিক, রাদিব প্রমুখ। সৃষ্টি মাল্টিমিডিয়া প্রযোজিত এ নাটক খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয়াঙ্কা’। সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং শেষ করেছেন। এছাড়া কিছুদিন আগে ‘হাওয়া’ নামে নতুন একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করছেন নাট্য পরিচালক মেজবাউর রহমান সুমন। তানিনের চতুর্থ চলচ্চিত্র ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। সরকারি অনুদানের এ সিনেমা পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়