ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বামীর সঙ্গে গাইবেন না প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ২৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বামীর সঙ্গে গাইবেন না প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু নায়িকা নয়, গায়িকা হিসেবেও তার পরিচিত রয়েছে। জনপ্রিয় গায়ক পিটবুলের সঙ্গে তার মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।

গত বছর মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত মার্চে জোনাস ব্রাদার্সের একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। চলতি বছর গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য তা মনোনয়নও পেয়েছে। এরপর থেকে কবে প্রিয়াঙ্কা-নিককে একসঙ্গে গাইতে দেখা যাবে তার অপেক্ষায় ভক্তরা।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বলিউডের দেশি গার্ল’খ্যাত এই অভিনেত্রী যা বলেছেন, তাতে ভক্তরা হতাশই হবেন। স্বামীর সঙ্গে কখনো দ্বৈত গান গাইবেন না তিনি। প্রিয়াঙ্কা বলেন, নিক বিস্ময়কর শিল্পী। সে গান তৈরি করে, লেখে, কম্পোজ করে। আমি সংগীত খুবই পছন্দ করি। কিন্তু, তার সঙ্গে কখনো দ্বৈত গান গাওয়ার চেষ্টা করব না।

প্রিয়াঙ্কার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য স্কাই ইজ পিংক। বক্স অফিসে খুব একটা সাড়া না ফেললেও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে দ্য হোয়াইট টাইগার সিনেমার শুটিং করছেন তিনি। অরবিন্দ আদিগারের একই নামে প্রকাশিত পুরস্কার জয়ী বই অবলম্বনে এই সিনেমা তৈরি হচ্ছে।

দ্য হোয়াইট টাইগার পরিচালনা করছেন রামিন বাহরানি। গ্রামের চায়ের দোকানে কাজ করা এক ব্যক্তির সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প নিয়ে এই সিনেমার কাহিনি তৈরি হয়েছে। এতে আরো অভিনয় করছেন রাজকুমার রাও।



ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়