ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিকিনির ছবি পোস্ট করে তোপের মুখে দিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ২১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকিনির ছবি পোস্ট করে তোপের মুখে দিশা

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। একটি স্বনামধন্য ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সেই ব্র্যান্ডের প্রচার করেন।

তবে সম্প্রতি ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বর্তমানে উত্তাল ভারত। এমন পরিস্থিতিতে এই ধরনের ছবি পোস্ট করায় দিশার ওপর অনেকেই চটেছেন। তারা নানাভাবে এই অভিনেত্রীর সমালোচনা করেছেন। কেউ কেউ তাকে নিয়ে বিদ্রূপও করেন।

এদিকে বহুল আলোচিত ও বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এরই মধ্যে অনেক বলিউড তারকা সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এর প্রতিবাদ করছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার এই আইনের প্রতিবাদ করতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ। তাদের সঙ্গে প্রতিবাদে সরব ছিলেন ফারহান আখতার, তার প্রেমিকা শিবানি ডাণ্ডেকর। এছাড়া প্রতিবাদে শামিল হয়েছিলেন—হুমা কুরেশি, স্বারা ভাস্কর, রাহুল বোস, সিদ্ধার্থ, সুশান্ত সিং, অদিতি রাও হায়দারির মতো বলিউড তারকা।

দিশার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ভারতমালাং সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া সালমানের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই এবং একতা কাপুর প্রযোজিত একটি সিনেমায় দেখা যাবে তাকে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়