ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমি কিন্তু থাপ্পড় লাগিয়ে দিব’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমি কিন্তু থাপ্পড় লাগিয়ে দিব’

‘তুমি কি জানো তুমি সিক?’ তানজিন তিশার এমন প্রশ্নের উত্তরে আফরান নিশো বলেন, ‘আমি সিক, তুমি কি? তুমি হচ্ছো মানসিক প্রতিবন্ধী।’ রেগে গিয়ে তিশা বলেন, ‘আমি কিন্তু থাপ্পড় লাগিয়ে দিব।’ অন্যদিকে নিশো বলেন, ‘আমি কি ছেড়ে দিব নাকি? তুমি একটা মারলে আমি দশটা মারব। একদম এরকম করে আছাড় মারব।’ কথা শেষ না হতেই নিশোর গালে চড় বসিয়ে দেন তিশা।

আফরান নিশো ও তানজিন তিশার এমন কাণ্ডে পাঠক নিশ্চয়ই অবাক হয়েছেন। কিন্তু এটি বাস্তব জীবনের ঘটনা নয়, ‘লল’ নামে একটি নাটকের দৃশ্যের প্রয়োজনে এমনটা করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই জুটি। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এ নাটকের প্রকাশিত প্রমোতে এমন দৃশ্য দেখা যায়।

এতে নিশো-তিশা জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘একদম ভিন্ন ঘরানার গল্পের নাটক এটি। আশা করছি, সবার ভালো লাগবে।’ বড়দিন উপলক্ষে নির্মিত এ নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। আগামী ২৫ ডিসেম্বর লাইভ টেকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটক।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়