ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরবাজের সঙ্গে বিয়ে নিয়ে জর্জিয়ার বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ২২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরবাজের সঙ্গে বিয়ে নিয়ে জর্জিয়ার বক্তব্য

ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন বলিউড নির্মাতা আরবাজ খান। এই কথা স্বীকারও করেছেন তারা। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। এছাড়া খান পরিবারের বিভিন্ন পার্টিতে এখন নিয়মিত মুখ জর্জিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। আরবাজের সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করে জর্জিয়া বলেন, এক বন্ধুর পার্টিতে আমাদের প্রথম দেখা। কেউ কাউকে চিনতাম না। পার্টিতে অনেকক্ষণ গল্প করি। এরপর থেকেই আমরা ভালো বন্ধু।

আরবাজের পরিবার কি তাকে মেনে নিয়েছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা খুবই ভালো মানুষ এবং তাদের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে।

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে এই ইতালিয়ান মডেল-অভিনেত্রী বলেন, বর্তমানে আমরা পরস্পরের সঙ্গে শুধু সময় কাটাচ্ছি। কোনো পরিকল্পনা হলে ঘোষণা দিয়ে জানাব।

গত এক বছর ধরে প্রেম করছেন আরবাজ-জর্জিয়া। প্রায়ই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায়। এক সাক্ষাৎকারে এই গুঞ্জন নিয়ে জানতে চাইলে আরবাজ খান বলেন, কে বলেছে? আমার গাড়িচালক? আমার আন্টি? আমার ভাই? গার্লফ্রেন্ড? নাকি আমার ঘনিষ্ঠ বন্ধু? শোনা কথার আমি কোনো উত্তর দিব না। যখন বাগদান অথবা বিয়ে হবে ঢোল পিটিয়ে জানাব।

এর আগে ১৯৯৮ সালে মালাইকা আরোরাকে বিয়ে করেন আরবাজ খান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। এরপর ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়