ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাঁসিয়ে দেয়ায় নায়িকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাঁসিয়ে দেয়ায় নায়িকার বিরুদ্ধে মামলা

দক্ষিণী সিনেমার অভিনেত্রী শালিনি পান্ডে। অপেশাদারিত্বের অভিযোগে এ অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন প্রযোজক টি শিবা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক শালিনিকে নিয়ে থ্রিলার-ড্রামা ঘরানার ‘অগ্নি সিরাগুগাল’ নামে একটি সিনেমা নির্মাণ করছিলেন। ২৭ দিন শুটিং করে হঠাৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। আম্মা ক্রিয়েশন্সের কর্ণধার টি শিবা শালিনিকে বুঝানোর চেষ্টা করেছেন। তাকে বাকি অংশের শুটিং শেষ করার অনুরোধও করেছেন। কিন্তু কিছুতেই প্রযোজকের কথা শোনেননি তিনি। এরপর প্রযোজক বাধ্য হয়ে শালিনির নামে ফৌজদারি মামলা দায়ের করেন। এছাড়া তামিল ও তেলেগু ফিল্ম প্রডিউসার কাউন্সিলেও অভিযোগ করেছেন তিনি। 

হঠাৎ সিনেমা ছেড়ে দেয়া প্রসঙ্গে একটি সূত্র জানায়, শালিনি রণবীর সিংয়ের বিপরীতে বলিউডের একটি সিনেমায় অভিনয় করবেন। এজন্য দক্ষিণী সিনেমায় এখন আর অভিনয় করতে চাচ্ছেন না।

পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘জয়েস ভাই জোরদার’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে রোমান্স করবেন শালিনি। এতে একজন গুজরাটি নারীর চরিত্রে অভিনয় করবেন তিনি। যশ রাজ ফিল্মস এই সিনেমা প্রযোজনা করছে।

এদিকে ‘অগ্নি সিরাগুগাল’ সিনেমার পরিচালক শালিনির পরিবর্তে অক্ষরা হাসানকে নতুন করে নিয়েছেন। তাকে নিয়েই এখন সিনেমাটির শুটিং করছেন তিনি।


ঢাকা/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়