মুখ লুকালেন রণবীর
রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। বারানসিতে শুটিং শেষ করে কয়েকদিন আগে মুম্বাই ফিরেছেন এই জুটি।
গতকাল সোমবার রাতে অভিনেত্রী রানী মুখার্জির বাড়িতে পার্টির আয়োজন করা হয়। এতে যোগ দিয়েছিলেন প্রেমিক যুগল আলিয়া ভাট ও রণবীর কাপুর। শুধু আলিয়া-রণবীরই নয় এতে আরো উপস্থিত হয়েছিলেন শাহরুখ পত্নী গৌরি খান। কিন্তু পাপারাজ্জিরা যখন রণবীর আলিয়ার ছবি তুলছিলেন তখন হাত দিয়ে নিজের মুখ লুকান এই অভিনেতা।
ওই মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেছে পিংকভিলা। এসব ছবিতে দেখা যায়, হলুদ রঙের পোশাক পরেছেন আলিয়া ভাট। অন্যদিকে কালো রঙের পোশাক পরেছিলেন রণবীর কাপুর। ছবি তোলার সময় আলিয়া হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিলেও রণবীর মুখ লুকানোর চেষ্টা করছেন।
এদিকে গত রোববার ইশান কাট্টার, সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানসহ অনেকের সঙ্গে একটি ফুটবল ম্যাচে অংশ নেন রণবীর। কয়েকটি গোল করার পর হঠাৎ এক খেলোয়াড়ের হাত এসে রণবীরের ঠোঁটে লাগে। এতে তার নিচের ঠোঁট ফেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। ধারণা করা হচ্ছে, হয়তো ঠোঁট ফাটার কারণে রণবীর ক্যামেরার সামনে মুখ লুকিয়েছেন।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। প্রযোজনা করছেন করন জোহর। এতে আরো অভিনয় করছেন—অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। ট্রিলোজি এই সিরিজের প্রথম সিনেমা চলতি বছর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। আগামী বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী