ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারিনার আদরে বানর হচ্ছে তৈমুর!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারিনার আদরে বানর হচ্ছে তৈমুর!

জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন। ২০১৬ সালে এই দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

তারকাসন্তান হওয়ায় জন্মের পর থেকেই আলোচনায় তৈমুর। পাপারাজ্জিদের ক্যামেরা সবসময় তার দিকে তাকে করা থাকে। বলিউডে ক্ষুদে তারকাদের মধ্যে সবার আগে থাকে তার নাম। কিন্তু কারিনার অতিরিক্ত আদরেই নাকি নষ্ট হচ্ছে সাইফ পুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন সাইফ।

বাবা হিসেবে খুব কঠোর নাকি নরম স্বভাবের— সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে সাইফ বলেন, আমার মতে একটু কঠোর থাকা ভালো। আমি সম্পূর্ণ ছেড়ে দেই না। তৈমুর আমার তৃতীয় সন্তান, অন্যদিকে আমার স্ত্রীর প্রথম। সে তাকে কিছুটা নষ্ট করছে এবং আমি জানি এর পরিণতি ভালো হবে না। শেষ পর্যন্ত কী হবে আমার জানা আছে। এখনই তৈমুর বাড়ির সবাইকে হয়রান করছে। স্কুলে যাব না— এই ধরনের কথা বলছে।

ইমোশনালি ব্ল্যাকমেইল করে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এই ধরনের কিছু করে না। সে খুবই মিষ্টি। মাঝেমধ্যে গলা জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে এবং পরিবারকে ভালোবাসি। তবে কেউ যদি কোনো বিষয়ে ‘না’ করে তাহলে সে বলে, আমি তোমাকে পছন্দ করি না, তোমাকে লাথি মারব, মাথা ফাটিয়ে দিব। 

এর আগে এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, সাইফের ধারণা আমি তৈমুরকে নষ্ট করছি। সে বলে, ‘কীভাবে নিয়মকানুন শেখাতে হয় তুমি জানো না। এটা করো না, ওটা করা প্রয়োজন ছিল।’ আমার মতে, এ বিষয়ে সাইফের কিছুটা অভিজ্ঞতা আছে। আর সে খুব ভালোভাবেই দায়িত্ব পালন করছে। তৈমুরকে অনেক সময় দিচ্ছে।

সাইফের পরবর্তী সিনেমা জওয়ানি জানেমন। পরিচালনা করছেন নিতিন কাক্কর।


ঢাকা/মারুফ/তারা/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়