ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা-বাবার জন্য টাইগারের স্বপ্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মা-বাবার জন্য টাইগারের স্বপ্ন

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। অল্প সময়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

টাইগারের আরো একটি পরিচয় তিনি অভিনেতা জ্যাকি শ্রফ ও প্রযোজক-অভিনেত্রী আয়েশা শ্রফ দম্পতির ছেলে। তবে তারকা সন্তান হলেও ক্যারিয়ারের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেন তিনি। আর এর সবই মা-বাবার স্বপ্ন পূরণের জন্য। 

টাইগার শ্রফ বলেন, আমার স্বপ্ন মা-বাবার জন্য একটি চমৎকার বাড়ি তৈরি। ছোটবেলায় তারা আমার জন্য অনেক কিছু করেছেন। এর প্রতিদান দেয়ার একটি ক্ষুদ্র প্রয়াস এটি। আমার মা তার নামে একটি বাড়ি চাইতেন, তাই এটি তার জন্য কিনব, অবশ্য বাবার জন্যও। 

তিনি আরো বলেন, মায়ের স্বপ্নগুলোই আমার স্বপ্ন। সফল ক্যারিয়ার গড়া ও এটি ধরে রাখাই আমার লক্ষ্য। মা আমার অনুপ্রেরণা। তিনি যেন আমাকে নিয়ে গর্ব করতে পারেন এবং সুখী হন এজন্যই আমি কঠোর পরিশ্রম করি। আমার বাবা ফার্ম খুব পছন্দ করেন। তার পছন্দের জিনিসগুলোও উপহার দেয়ার চেষ্টা করব। তিনি গাড়িও অনেক পছন্দ করেন। ক্যারিয়ারে যখন ভালো সময় কাটিয়েছেন অনেক গাড়ি সংগ্রহ করেছেন। যদিও তিনি আমাদের প্রায়ই বলেন, ‘এগুলো করো না, আমি ভুল করেছি।’ তিনি অনেক পরিশ্রম করেন। তিনি যা পছন্দ করেন আমি তাকে দিতে চাই।  

টাইগার শ্রফের পরবর্তী সিনেমা বাঘি-থ্রি। আহমেদ খান পরিচালিত এই সিনেমায় আরো বিভিন্ন অভিনয় করছেন— শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোখান্ডে, রিতেশ দেশমুখ প্রমুখ। বাঘি-থ্রি আগামী ৬ মার্চ মুক্তি পাবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়