ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করলেন শ্রুতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করলেন শ্রুতি

জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন।

এই অভিনেত্রীর চেহারায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করছিলেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তার ছবিতে এ বিষয়ে অনেকে মন্তব্যও করেন।

অবশেষে প্লাস্টিক সার্জারির বিষয়টি স্বীকার করেছেন শ্রুতি। ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, কোনো সময়ই অন্যের মন্তব্যে প্রভাবিত হই না। কিন্তু তাকে একটু মোটা, তাকে একটু চিকন দেখাচ্ছে— প্রতিনিয়ত এই ধরনের মন্তব্য এড়ানো যায় না। এই দুই ছবি তিন দিনের পার্থক্যে তোলা। এখানে যারা মেয়ে তারা হয়তো আঁচ করতে পারছেন আমি কী বলতে যাচ্ছি।

ইনস্টাগ্রামে পোস্ট করা শ্রুতির ছবি

প্লাস্টিক সার্জারির বিষয়টিতে তিনি লজ্জিত নন জানিয়ে তিনি লেখেন, মানসিক ও শারীরিকভাবে আমাকে প্রায়ই হরমোনের উপর নির্ভরশীল থাকতে হয়। বিগত বছরগুলোতে এর সঙ্গে মানিয়ে নিতে অনেক কঠোর পরিশ্রম করেছি। কিন্তু এটি অত সহজ নয়। শারীরিক পরিবর্তন ও এর কষ্ট সহ্য করা সহজ নয়। তবে জার্নিটা সবার সঙ্গে ভাগাভাগি করা আমার জন্য সহজ। বিখ্যাত অথবা সাধারণ— অন্যের সমালোচনা করা উচিত না। কখনোই না। এটা ঠিক না। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটা আমার জীবন, আমার মুখ এবং হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আর এটি স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। 

শ্রুতি আরো লিখেছেন, আমি কী এটার প্রচার করছি? আমি এর বিরুদ্ধে? না, আমি এভাবেই জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা যেটি করতে পারি— আমাদের শরীর ও মনের পরিবর্তনগুলো মেনে নিতে পারি। ভালোবাসা ছড়িয়ে আনন্দে থাকতে পারি। প্রতিদিন নিজেকে আরো একটু বেশি ভালোবাসার চেষ্টা করছি। কারণ আমার সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটি নিজের সঙ্গেই।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়