ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখকে পেশা পরিবর্তনের পরামর্শ দিলেন গৌড়ী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহরুখকে পেশা পরিবর্তনের পরামর্শ দিলেন গৌড়ী

বলিউড সুপারস্টার শাহরুখ খান। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বিশ্বে তার কোটি কোটি ভক্ত।

কিন্তু গত কয়েক বছর ধরে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছেন না শাহরুখ। তার সর্বশেষ মুক্তি পাওয়া জিরো সিনেমাটিও আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। সবমিলিয়ে এই অভিনেতার সময় মোটেও ভালো যাচ্ছে না।

এদিকে শাহরুখকে পেশা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তার স্ত্রী গৌড়ী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, এখন তার (শাহরুখের) সিনেমায় অভিনয় বন্ধ করে ডিজাইনিং প্রজেক্ট শুরু করা উচিত। হয়তো কোনো একদিন শুরু করতেও পারেন।

গোড়ৗ বলেন, তিনি আমার সব কাজে সন্তুষ্ট হন না। কিন্তু নিজের ডিজাইন খুব পছন্দ করেন। আমি সবসময়ই বলি, তিনি যদি অভিনেতা না হতেন নিশ্চিত আর্কিটেক্ট হতেন। আধুনিক ও সমসাময়িক ডিজাইনগুলো তিনি বেশি পছন্দ করেন।

গৌরী নিজেও একজন ইন্টেরিয়র ডিজাইনার। সম্প্রতি তার কিছু কাজ শাহরুখ পছন্দ করেছেন বলে জানান তিনি। শাহরুখ পত্নী বলেন, সম্প্রতি একটি টেবিলের ডিজাইন করেছি, যেটিতে তিনি আমাকে শতভাগ নম্বর দিয়েছেন। আমি এ প্লাস পেয়েছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি খুবই উচ্ছ্বসিত কারণ শুধু আমার জন্য এটি পছন্দ করেছেন তা নয়। ভালো ডিজাইন তিনি বোঝেন। সম্প্রতি বাড়িতে তার রুম ডিজাইন করেছি, এটিও তার পছন্দ হয়েছে। আমি বেশ উচ্ছ্বসিত।

গত এক বছর সিনেমা থেকে বিরতিতে শাহরুখ। জানা গেছে, খুব শিগগির তার পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন তিনি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়