ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কত আয় করল তাপসীর ‘থাপ্পড়’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কত আয় করল তাপসীর ‘থাপ্পড়’?

পিংক, নাম শাবানা, মুল্ক সিনেমায় অভিনয় করে এরই মধ্যে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তাপসী পান্নু। সম্প্রতি জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার সর্বশেষ মুক্তি পাওয়া সান্ড কি আঁখ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী অভিনীত থাপ্পড়। ভারত ও ভারতের বাইরে প্রায় তিন হাজার পর্দায় সিনেমাটি মুক্তি পায়। সিনেমার বাজেট প্রায় ২৫ কোটি রুপি।

বক্স অফিসে থাপ্পড় সিনেমার শুরুটাও মন্দ হয়নি। প্রথমদিন এই সিনেমার আয় ৩.০৭ কোটি রুপি। যদিও হিট তকমা পেতে এর আয় কমপক্ষে ৩৫-৫০ কোটি রুপি হতে হবে।

নারীর ওপর পারিবারিক সহিংসতা নিয়ে তৈরি থাপ্পড়। এই সিনেমা পরিচালনা করেছেন অনুভব সিনহা। তাপসী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রত্না পাঠক শাহ, তানভি আজমি, দিয়া মির্জা, রাম কাপুর, কুমুদ মিশ্রা প্রমুখ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়