ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটলেন আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটলেন আলিয়া

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটে গেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

করোনাভাইরাসের কারণে ভারতে এখন লকডাউন চলছে। নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এই সময় ঘরে থাকতে বলা হচ্ছে। তবে লকডাউন উপেক্ষা করে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ছুটে যান আলিয়া।

ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই উড়ছে। এমনকি তারা বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। ঋষি কাপুর অসুস্থ থাকায় দ্রুত শুভ কাজটি সারতে চেয়েছিলেন তারা। চলতি বছর ডিসেম্বরে তারা বিয়ে করবেন বলেও খবর চাউর হয়।

এছাড়া প্রায়ই কাপুর পারিবারের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন আলিয়া। অভিনেতা রণবীরের মা নিতু কাপুরের সঙ্গে এই অভিনেত্রীর বেশ সখ্যতা।

আলিয়া  ভাট ছাড়াও কারিনা কাপুর, সাইফ আলী খান, অভিষেক বচ্চন সহ অন্যরা ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটে যান।

লিউকেমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর। বুধবার (২৯ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ (৩০ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়।

 

ঢাকা/মারুফ   
 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়