ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাপসীর বাসায় ভুতুড়ে বিদ্যুৎ বিল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৪, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তাপসীর বাসায় ভুতুড়ে বিদ্যুৎ বিল

তাপসী পান্নু, বিদ্যুৎ বিলের কাগজ

লকডাউনের কারণে গত তিন মাস ধরে ঘরবন্দি সময় পার করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। কিন্তু গত এক মাসে তার অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ বিল এসেছে ৩৬ হাজার রুপি। বিদ্যুৎ বিলের কাগজের একটি ছবি টুইটারে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তাপসী পান্নু।

টুইটে তাপসী লিখেছেন—৩ মাস ধরে ঘরবন্দি। কিন্তু খুব অবাক হয়েছি, আমার বিদ্যুতের বিল উন্মাদের মতো বৃদ্ধি পেয়েছে। গত মাসে অ্যাপার্টমেন্টে নতুন এমন কী যন্ত্র কিনেছি বা ব্যবহার করেছি?

তাপসীর পাশের ইউনিটের আরেকটি বিদ্যুৎ বিলের কাগজ পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যায়, গত এক মাসে বিল এসেছে ৮ হাজার ৬৪০ রুপি। ছবিটি পোস্ট করে তাপসী লিখেছেন—এই অ্যাপার্টমেন্টে কেউ থাকে না। প্রতি সপ্তাহে একজন এসে শুধু পরিষ্কার করে চলে যায়।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়