ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হতাশায় ভুগছি, আত্মহত্যার প্রবণতা বাড়ছে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘হতাশায় ভুগছি, আত্মহত্যার প্রবণতা বাড়ছে’

ঈশিকা বোরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ঈশিকা বোরা।

গত ২৪ জুন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসার আসামের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে ক্ষুব্ধ তিনি। সেই সঙ্গে হতাশা ভর করেছে, বাড়ছে আত্মহত্যার প্রবণতা। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

ঈশিকা অভিযোগ করে বলেন—হাসপাতাল থেকে আমাকে ঠান্ডা পানি এবং খাবার দেওয়া হচ্ছে। যে বাথরুম ব্যবহার করতে হচ্ছে সেটা অনেক নোংরা। যা স্বাস্থ্যের জন্য হানিকর। হাসপাতালের সেবা খুবই নিম্নমানের এবং অপরিষ্কার। এখানে প্রচুর মশা। কোনো চিকিৎসক, নার্স পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে আসে না।

তিনি আরো বলেন—কোভিড-১৯ আক্রান্ত প্রথম স্তরের রোগীর চিকিৎসার জন্য গরম পানি, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া উপকারী। কিন্তু সেসব পাচ্ছি না। দয়া করে আমাকে সাহায্য করুন। আমি হতাশায় ভুগছি। আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

আসামের নওগাঁ জেলার ডেপুটি কমিশনার যাদব সংবাদমাধ্যমটিকে বলেন—জেলার সরকারি হাসপাতালে ঈশিকার চিকিৎসা চলছে। কিন্তু হাসপাতালের চিকিৎসা সেবার অবহেলার বিষয়ে জানি না। আপনি বরং হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

পরে এই প্রতিবেদক চিকিৎসকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

মুম্বাইতে বসবাস করেন ঈশিকা। এর মধ্যে আসামে নিজের বাড়ি গিয়েছিলেন তিনি। যাওয়ার পর শরীরে হালকা তাপমাত্রা অনুভব করেন। এরপর সরকারি নির্দেশনা অনুসারে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন ঈশিকা।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়