ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার ভয়ে বাড়িছাড়া অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৬:৩৫, ২৭ আগস্ট ২০২০
বাবার ভয়ে বাড়িছাড়া অভিনেত্রী

তৃপ্তি শঙ্খধর

বাবার ভয়ে বাড়ি ছেড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তৃপ্তি শঙ্খধর। এ অভিনেত্রী তার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। এজন্য মাকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় প্রযোজক একতা কাপুরের জনপ্রিয় ধারবাহিক নাটক ‘কুমকুম ভাগ্য’। এতে অভিনয় করছেন তৃপ্তি শঙ্খধর। তার বাবা রামদা শঙ্খধর ২৮ বছর বয়েসি এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু এতে রাজি না হওয়ায় তাকে হত্যার চেষ্টা করেন তার বাবা। এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেছেন তৃপ্তি।

১৯ বছর বয়েসি তৃপ্তি বলেন—বাবা যার সঙ্গে বিয়ে ঠিক করেন ওই ছেলের বয়স ২৮ বছর। আমি রাজি না হওয়ায় বাবা আমার চুল ধরে মারধর করেন। শুধু গায়ে হাত তুলেননি বরং মেরেও ফেলতে চেয়েছেন।

তৃপ্তির বাড়ি ভারতের মহারাষ্ট্রের বরেলিতে। সেখানকার বাড়ি ছেড়ে মাকে নিয়ে চলে এসেছেন তৃপ্তি। কারণ তৃপ্তির মতো তার মা-ও বাবার কাছে সুরক্ষিত নয়। তৃপ্তি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছে। একের পর এক ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছেন।

অন্য এক ভিডিওতে তৃপ্তির মা জানিয়েছেন—বিয়ের পর থেকেই নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। তার স্বামী তাদের বাড়িতে অন্য কোনো মানুষকেও আসতে দেন না। তিনি আর ওই বাড়িতে ফিরতে চান না বলেও জানান।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়