ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামান্না ভাটিয়ার মা-বাবা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৮:৪৮, ২৭ আগস্ট ২০২০
তামান্না ভাটিয়ার মা-বাবা করোনায় আক্রান্ত

মা-বাবার সঙ্গে তামান্না ভাটিয়া

‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়ার মা-বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই অভিনেত্রীর কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তামান্না ভাটিয়া লিখেছেন, ‘আমার মা-বাবার কোভিড-১৯ রোগের হালকা উপসর্গ দেখা দেয় এবং সতর্কতাস্বরূপ সবার টেস্ট করা হয়। দুর্ভাগ্যবশত মা-বাবার কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে এবং গাইডলাইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমিসহ পরিবারের অন্য সদস্য এবং স্টাফদের টেস্টের ফল নেগেটিভ এসেছে। সৃষ্টিকর্তার কৃপায় মা-বাবা এখনো ভালো আছেন। তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সবার কাছে এই প্রার্থনা করছি।’

তামান্না ভাটিয়া অভিনীত পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন নওয়াজের ভাই সামাস নবাব সিদ্দিকী। পাশাপাশি তেলেগু ভাষার ‘সিটিমার’ ও ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় তামান্নাকে দেখা যাবে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়