ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝুঁকি নিয়েই ইতালি যাচ্ছেন প্রভাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৬, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ১২:১০, ২৯ আগস্ট ২০২০
ঝুঁকি নিয়েই ইতালি যাচ্ছেন প্রভাস

করোনা সংকট না কাটলেও ইউরোপের দেশ ইতালিতে পারি জমাচ্ছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। 

তবে অবসর যাপনের জন্য নয় শুটিংয়ের কাজে খুব শিগগির ইতালি পাড়ি জমাবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।  

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং বাকি রয়েছে। সিনেমাটি প্রেমের পটভূমিতে নির্মিত হচ্ছে। এজন্য কিছু দৃশ্যের শুটিং ইতালিতে করাই শ্রেয়। সিনেমাটির বাকি শুটিংয়ের জন্য প্রভাসসহ শুটিং টিম ইতালি যাচ্ছে। 

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন—যে ধরনের লোকেশনে বাকি দৃশ্যের শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক, সে ধরনের লোকেশন ভারতের গোয়া বা অন্য কোনো স্থানে নেই। এজন্য ঝুঁকি নিয়েই ইতালিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

এর আগে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং টিম জর্জিয়াতে গিয়েছিল। কিন্তু করোনা তাণ্ডব শুরু হওয়ায় ভারতে ফিরে আসে দলটি। ইতালি করোনার হটস্পট হওয়ার পরও সেখানে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। 

‘রাধে শ্যাম’ পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ইউ ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়