ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসিফ-কর্নিয়ার গানে অন্তু করিম-আরিয়ানা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:০০, ৯ সেপ্টেম্বর ২০২০
আসিফ-কর্নিয়ার গানে অন্তু করিম-আরিয়ানা

সংগীতশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া। এর আগেও একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তারা। এবার ‘চোখের কার্নিশে’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটি নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। এতে মডেল হয়েছেন অভিনেতা অন্তু করিম। তার সঙ্গে রয়েছেন মডেল আরিয়ানা জামান। পুবাইলের বিভিন্ন লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

গানটির কথা লিখেছেন মাহবুব রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। গানের দৃশ্যকল্প সাজিয়েছেন শাওন খান অর্ক। ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।

আসিফ আকবর বলেন—এই প্রথম চমৎকার একটি গানে কর্নিয়ার সঙ্গে সুর মেলালাম। আশা করি, দর্শক শ্রোতারা উপভোগ করবেন।

গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হবেন অন্তু করিম। এ অভিনেতা বলেন—গল্পটা গতানুগতিক ধারার মাঝেই একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। মোহন ইসলাম অনেক ট্যালেন্টেড একজন পরিচালক, ক্যামেরার পেছনের গল্পকে ক্যামেরার সামনে নিয়ে আসার নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আশা করি, কাজটি সবার পছন্দ হবে।

আশাবাদ ব্যক্ত করে পরিচালক মোহন ইসলাম বলেন—গানের সঙ্গে সাদৃশ্য রেখে সুন্দর একটি গল্প নিয়ে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছি। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি দর্শকদের ভালো লাগবে।

খুব শিগগির মিউজিক ভিডিওটি এম আর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়