ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৫০, ২৮ অক্টোবর ২০২০
করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা

কলকাতার অনেক অভিনয়শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের অনেকে এখন করোনামুক্ত। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তার পরিবারের আরো তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অপরাজিতা আঢ্য ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—কিছুদিন আগে আমার শাশুড়ির জ্বর এসেছিল। তারপর চিকিৎসক পরিবারের সবার করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। ২১ অক্টোবর কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট আসে। আমার শাশুড়ি, চাচাশ্বশুর ও ননদ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে শাশুড়ির জ্বর এসেছিল। কিন্তু বাকিদের কোনো উপসর্গ নেই।

আরো পড়ুন:

আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপরাজিতাসহ সবাই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি প্রয়োজনীয় ডায়েট ও ওষুধ খাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছিলেন অপরাজিতা আঢ্য। কিন্তু তারপরও কীভাবে আক্রান্ত হলেন তার কোনো ধারণা নেই তার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়