ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনুশকা নয়, মহেশের নায়িকা কীর্তি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ১২:১৬, ২৩ নভেম্বর ২০২০
আনুশকা নয়, মহেশের নায়িকা কীর্তি

পরশুরাম পরিচালিত পরবর্তী সিনেমা ‘সরকারু ভারি পাতা’। বেশ আগে জানা যায়, এতে জুটি বেঁধে অভিনয় করবেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। কিন্তু গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, ‘সরকারু ভারি পাতা’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আনুশকা শেঠি।

গত ১৭ নভেম্বর পরশুরাম নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘সরকারু ভারি পাতা’ সিনেমায় অভিনয় করবেন আনুশকা শেঠি। তারপরই শুরু হয় গুঞ্জন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সর্বশেষ বিষয়টি নজরে আসে পরিচালক পরশুরামের। তিনি জানান, এটি তার অ্যাকাউন্ট নয় এবং তিনি এ ধরনের ঘোষণা দেননি। কিন্তু তারপরও প্রশ্ন দানা বাঁধে, এ সিনেমায় মহেশের সঙ্গে কে জুটি বাঁধবেন? এসব প্রশ্নের উত্তর জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা মিথরি মুভি মেকার।

আরো পড়ুন:

বেশ কিছু ছবি পোস্ট করে এক টুইটে জানানো হয়েছে, ‘সরকারু ভারি পাতা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। গত ২১ নভেম্বর পূজার মাধ্যমে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহেশ বাবু, তার স্ত্রী নম্রতা ও কন্যা সিতারা। তাদের বেশ কিছু ছবিও প্রযোজনা প্রতিষ্ঠানটির অফিশিয়াল টুইটারে প্রকাশ করা হয়েছে।

নতুন বছরের শুরুতে কোথায় শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। কিছুদিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে সিনেমাটির টানা ৪৫ দিন শুটিং হবে। প্রথম শিডিউলের শুটিংয়ে মহেশ বাবু ও কীর্তি সুরেশ অংশ নেবেন। এতে সম্ভবত দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। একটি চরিত্র দালালের অন্যটি একজন ব্যাংক কর্মকর্তার।

আগামী ২৪ ডিসেম্বর একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বেন মহেশ। এ অভিনেতা তার পরিবার নিয়ে নতুন বছর যুক্তরাষ্ট্রে উদযাপন করার পরিকল্পনা করেছেন। আর সিনেমাটির টিম ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে পা রাখবে বলে এ প্রতিবেদনে জানানো হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়