ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাহিয়া মাহির এক রাতের গল্প

প্রকাশিত: ১৬:৪২, ২৪ জুন ২০২১   আপডেট: ১৬:৪৮, ২৪ জুন ২০২১
মাহিয়া মাহির এক রাতের গল্প

চিত্রনায়িকা থেকে প্রযোজক হলেন মাহিয়া মাহি। তবে নাটক বা সিনেমা নয়, তিনি ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন। এক রাতের গল্প নিয়ে গড়ে উঠেছে ওয়েব ফিল্মের কাহিনি।

সম্প্রতি ‘এইডা কপাল’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। 

মাহিয়া মাহি বলেন, ‘শুটিংয়ে একটু বিপত্তি হয়েছিল। সেই রাতে যখন গল্পের পরিকল্পনা করা হয় তখন তুমুল বৃষ্টি। শুটিং শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টি গায়েব। পরে নতুন করে সাজাতে হয়েছে স্ক্রিপ্ট।’

‘এইডা কপাল!’ আগামীকাল ২৫ জুন উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ। এতে মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমাসহ অনেকে। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়