বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন জিয়াউর রহমান: ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস ও রেমিট্যান্সসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তি রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শিক্ষার প্রসার ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের অগ্রগতির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
শুক্রবার (১২ জুন) দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটি জনগণের সম্পদ। সবাইকে এটিকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হবে। মরহুম বেগম খালেদা জিয়া কখনো কোনো সমিতি বা সংগঠনে দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেননি।”
তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।” গণমাধ্যমকর্মীদের বাস্তব ও সত্য তথ্য জাতি ও সমাজের সামনে তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি হাসনাইন আখতার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন অ্যাফিলিয়েটেড বডির প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা/মোসলেম/মাসুদ
এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না: ভারতের নতুন হাইকমিশনার