ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নকশীকাঁথা ব্যান্ডের গান ‘তোর জন্য’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৩১ জুলাই ২০২১   আপডেট: ১৩:১৬, ৩১ জুলাই ২০২১
নকশীকাঁথা ব্যান্ডের গান ‘তোর জন্য’

বন্ধু দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এসেছে নকশীকাঁথা ব্যান্ড। ৩১ জুলাই ব্যান্ডটির ইউটিউব চ্যানেল এটি প্রকাশিত হচ্ছে। গানটিতে স্পন্সর করেছে রাশমনো স্পেশালাইজড হসপিটাল ও ফ্রেন্ডস কেয়ার হসপিটাল লিমিটেড।

‘তোর জন্য’ শিরোনামে গানটির গীতিকার, সুরকার ও শিল্পী ব্যান্ডের ভোকাল ও ব্যান্ড প্রধান সাজেদ ফাতেমী। তিনি বলেন, ‘বন্ধু দিবসের এই গান আমার নকশীকাঁথা ব্যান্ডের প্রচলিত ধারা থেকে ব্যতিক্রম। টেকনো বিটের ওপর রক ঘরানার গানটির কম্পোজিশন, ভিডিওগ্রাফি ও এডিটিং করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘সব বয়সী মানুষের বন্ধুতার রং মোটামুটি একই রকমের। সেই রংগুলো তুলে আনার চেষ্টা করেছি আমাদের গানে। আশা করি সবাই তাদের পারস্পরিক বন্ধুতার অনুভূতিগুলো খুঁজে পাবেন এ গানে।’

২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে নকশীকাঁথা’র যাত্রা শুরু। সেই থেকে বিভিন্ন সামাজিক সংকট ও অসঙ্গতি নিয়ে গান গেয়ে আসছে ব্যান্ডটি। ২০০৮ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ ও ২০১৬ সালে দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ প্রকাশিত হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে একক গানসহ এ পর্যন্ত ব্যান্ডের প্রায় ৪০টি গান প্রকাশিত হয়েছে। এসব গানে নদী, বৃক্ষ ও পরিবেশ বাঁচানোর তাগিদ, বৈশাখ, কৈশোরের বন্দিত্ব, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা, বাংলা ভাষার দুর্গতি, চুরিবিদ্যাসহ দেহতত্ত্ব, আধ্যাত্মিক ও প্রেমসহ আরও বেশ কিছু বিষয় স্থান পেয়েছে।

নকশীকাঁথা ব্যান্ডের অন্য সদস্যরা হলেন- জে আর সুমন, বুলবুল সাহা ও শামস।

ঢাকা/সিনথিয়া/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়