ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৩৬, ২৮ অক্টোবর ২০২১
শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর

মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়েছে।

গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বম্বে হাই কোর্টে আরিয়ানের মামলার শুনানি শুরু হয়। পরে তা মুলতবি ঘোষণা করেন বিচারক। বুধবার বিচারপতি নীতিন সাম্বরের এজলাসে ফের জামিনের আবেদনের শুনানি কার্যক্রম শুরু হলে এদিনও মামলার রায় দেননি বিচারক। বৃহস্পতিবার দুপুরে আবারো এই শুনানি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এনসিবির পক্ষে আইনজীবী অনিল সিং আদালতকে জানান, আরিয়ান খান গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছেন। সেখানে বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে কথা হয়েছে, যা কমার্শিয়্যাল কোয়ান্টিটির। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

শাহরুখ পুত্রের হয়ে আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। এর আগে আরিয়ানের আইনজীবী আদালতে যুক্তি দেখান, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। তিনি দাবি করেন, আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়