ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাহরুখপুত্রের জামিন মঞ্জুর, জেল থেকে মুক্তি পাবেন কবে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ২০:০১, ২৮ অক্টোবর ২০২১
শাহরুখপুত্রের জামিন মঞ্জুর, জেল থেকে মুক্তি পাবেন কবে?

নানা জল্পনার পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। কিন্তু জেল থেকে আজ ছাড়া পাচ্ছেন না তিনি। কবে জেল থেকে ছাড়া পেয়ে বাবা-মায়ের কাছে ফিরবেন আরিয়ান? এ প্রশ্ন শাহরুখ খানের কোটি ভক্তের।

শাহরুখ পুত্রের হয়ে আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে তিনি বলেন—‘আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা জামিন পেয়েছেন। কিন্তু রায়ের প্রতিলিপি আমরা হাতে পাইনি। সেটি পেলেই জামিনের জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করব।’

আরো পড়ুন:

রায়ের কপি হাতে না পাওয়ার কারণে বৃহস্পতিবার রাতেও বাড়ি ফিরতে পারছেন না আরিয়ান। শোনা যাচ্ছে, আরিয়ান, আরবাজ এবং মুনমুন— তিনজনই শুক্রবার বা শনিবার বাড়ি ফিরবেন।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়