ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালাইকার পোশাক বিভ্রাটের পুরোনো ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১২:০৬, ২৯ নভেম্বর ২০২১
মালাইকার পোশাক বিভ্রাটের পুরোনো ছবি ভাইরাল

শোবিজ অঙ্গনে তারকা অভিনেত্রীদের পোশাক বিভ্রাটের ঘটনা নতুন কিছু নয়। হলিউড থেকে বলিউড সব ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই এমন বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছেন। বেশ আগে একটি ফ্যাশন শোয়ে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাও এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই ছবি আবারো অন্তর্জালে ভাইরাল হয়েছে।

মূল ঘটনা হলো—একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন মালাইকা। শোয়ের মাঝে পাপারাজ্জিরা ঘিরে ধরেন তাকে। এ সময় তার পরনে ছিল হলুদ রঙের হাফ অব শোল্ডার। ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে মালাইকার বুকের অংশের পোশাক সরে যায়। তবে বিষয়টি বুঝতে পেরে কৌশলে তা সামলে নেওয়ার চেষ্টা করেন মালাইকা এবং দ্রুত গাড়িতে উঠে যান এই অভিনেত্রী।

আরো পড়ুন:

সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। পুরোনো সেই ছবি নতুন করে ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন মালাইকা। কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করছেন। তাদের ভাষায়—‘এমন পোশাক পরার কী দরকার, যা সামলানো যায় না।’

মালাইকার পোশাক বিভ্রাটের এ ছবি অন্তর্জালে ভাইরাল

ব্যক্তিগত জীবনে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা। ২০১৯ সালে সম্পর্কের কথা স্বীকার করেন তারা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়