ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শার্টলেস অর্জুন, বিকিনিতে মালাইকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:২৬, ৫ ডিসেম্বর ২০২১
শার্টলেস অর্জুন, বিকিনিতে মালাইকা

বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। বর্তমানে ছুটি কাটাতে মালদ্বীপে রয়েছেন এই লাভ বার্ড।

কাজের ব্যস্ততার মাঝে অবসর যাপনের জন্য এ জুটি উড়ে গেছেন মালদ্বীপে। চুপিসারে গেলেও দু’জনই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মালদ্বীপ ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করছেন।

আরো পড়ুন:

এদিকে ফারি দ্বীপপুঞ্জের ‘প্যাটিনা মলদ্বীপে’ রিসোর্টে অবস্থান করছেন তারা। রোববার (৫ ডিসেম্বর) একটি সেলফি পোস্ট করেছেন অর্জুন। এতে এই অভিনেতাকে শার্টলেস দেখা গেছে। অপর দিকে তার এই ছবিতে প্রেমিকা মালাইকাও ছিলেন। বিকিনি পরে সাইকেলিং করছিলেন তিনি।

২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। তাদের বাগদান-বিয়ের খবর বহুবার চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন মালাইকা। সম্প্রতি এ অভিনেত্রীর পাশে একটি ফ্ল‌্যাট কিনেছেন অর্জুন কাপুর। গুঞ্জন রয়েছে খুব শিগগির বিয়ে করবেন তারা।

যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে মালাইকার জবাব, ‘এখনো বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়