ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্জুনের হাতে মালাইকার হাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২১  
অর্জুনের হাতে মালাইকার হাত

অভিনেতা অর্জুন কাপুর ও মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। অনেকদিন ধরেই বলিপাড়ায় তাদের প্রেমের চর্চা চলছে। প্রায়ই একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আবারো একসঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হলেন অর্জুন-মালাইকা। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে হাতে হাত রেখে বের হন তারা। এছাড়া ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, রেস্তোরাঁ থেকে অর্জুনের হাত ধরে বের হন মালাইকা। পরে অপেক্ষারত গাড়ির কাছে গিয়ে মালাইকার জন্য দরজা খুলে দেন অর্জুন। এরপর তিনিও সেই গাড়িতে চড়েন।

আরো পড়ুন:

২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে এক সাক্ষাৎকারে বয়সে বড় নারীর সঙ্গে প্রেম প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি সবসময়ই সম্মানসূচক একটি সীমা মেনে চলি। মালাইকা যেটিতে স্বচ্ছন্দ্যবোধ করে সেটিই করি। আর আমার ক্যারিয়ার এই সম্পর্কের ওপর যেন নির্ভরশীল হয়ে না পড়ে। এজন্য একটা সীমা থাকা প্রয়োজন। আমি আজ এই কথা বলছি কারণ সম্পর্কের প্রতি আমার সম্মান রয়েছে। আমরা সময় দিয়েছি। সবসময়ই চেষ্টা করেছি একটু স্পেস রেখে মর্যাদা দিতে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুন কাপুর অভিনীত সিনেমা ‘ভূত পুলিশ’। এতে আরো অভিনয় করেন সাইফ আলী খান, জ্যাকলিন ফার্নান্দেজ, ইয়ামি গৌমত প্রমুখ। এছাড়া ‘এক ভিলেন রিটার্নস’ ও ‘কুত্তে’ সিনেমায় দেখা যাবে অর্জুনকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়