ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালাইকার অতীত প্রসঙ্গে অর্জুনের বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২২ মে ২০২১   আপডেট: ১৪:৪৪, ২২ মে ২০২১
মালাইকার অতীত প্রসঙ্গে অর্জুনের বক্তব্য

বলিউডের আলোচিত জুটি অভিনেতা অর্জুন কাপুর ও মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। প্রায় তিন বছর ধরে প্রেম করছেন তারা।

এদিকে এর আগে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। এই দম্পতির এক ছেলেও রয়েছে। যদিও দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। ২০১৭ সালে ১১ মে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

আরো পড়ুন:

সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়সে বড় ও বিবাহিত জীবনে সন্তান রয়েছে এমন একজনের সঙ্গে প্রেম নিয়ে অর্জুনকে প্রশ্ন করা হয়। এই অভিনেতা জানান, সঙ্গীর অতীতের ব্যাপারে সবার সম্মান জানানো উচিত। এজন্যই ব্যক্তিগত বিষয়ে সবার সামনে কথা বলেন না তিনি।

অর্জুনের ভাষায়, ‘ব্যক্তিগত বিষয়ে খুব বেশি কথা বলার চেষ্টা করি না। কারণ সবারই সঙ্গীকে সম্মান করা উচিত। আর যদি সেখানে একটা অতীত থাকে আরো সীমা রাখা দরকার। অনেক সময় লক্ষ্য করি, কিছু পরিস্থিতি সবার সামনে চলে আসে, এটি সব সময় ভালো নয়। এতে বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়ে।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই সম্মানসূচক একটি সীমা মেনে চলি। মালাইকা যেটিতে স্বচ্ছন্দ্যবোধ করে সেটিই করি। আর আমার ক্যারিয়ার এই সম্পর্কের ওপর যেন নির্ভরশীল হয়ে না পড়ে। এজন্য একটা সীমা থাকা প্রয়োজন। আমি আজ এই কথা বলছি কারণ সম্পর্কের প্রতি আমার সম্মান রয়েছে। আমরা সময় দিয়েছি। সবসময়ই চেষ্টা করেছি একটু স্পেস রেখে মর্যাদা দিতে।’

সিনেমায় কাজের দিক থেকে সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অর্জুন কাপুরের ‘সর্দার কা গ্র্যান্ডসন’। এই সিনেমায় আরো আছেন— রাকুল প্রীত সিং, নীনা গুপ্তা, জন আব্রাহাম প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়