ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি সফল অভিনেতা: অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৬ মে ২০২১   আপডেট: ১৬:৪৩, ১৬ মে ২০২১
আমি সফল অভিনেতা: অর্জুন কাপুর

অভিনেতা অর্জুন কাপুর। বলিউডে যাদের বিরুদ্ধে স্বজনপ্রীতির মাধ্যমে খ্যাতি পাওয়ার অভিযোগ রয়েছে তাদের তালিকায় এই অভিনেতাও রয়েছেন। তবে নিজেকে বাণিজ্যিকভাবে সফল অভিনেতা মনে করেন অর্জুন।

তিনি বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই আমি বাণিজ্যিকভাবে সফল। আমি নিজেকে মূল্যবান মনে করি। যখন সিনেমায় অভিনয় শুরু করি, তখন জানতাম, বক্স অফিসে কত আয় করতে পারব। আমার মূল্য আমি বুঝি। সিনেমা হিট বা ফ্লপ অথবা কেউ দু’টো ভালো কিংবা মন্দ কথা বলল তাতে আমার চিন্তাধারার কোনো পরিবর্তন হবে না। এই পেশায় ধারণাটি ধরে রাখা খুব জরুরি। তাহলে আপনি টিকতে পারবেন। আর জানি, আমি টিকে থাকব।’

আরো পড়ুন:

‘ইশাকজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন অর্জুন। এই অভিনেতা বলেন, ‘ইশাকজাদে সিনেমা মুক্তির পর ইন্ডাস্ট্রিতে আমার ৯ বছর পূর্ণ হলো। আরো নব্বই বছর থাকব। আমি এটা নিশ্চিত। তবে সেটি ক্যামেরার পেছনে না সামনে জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই আমাকে যা বলেন সেটির চেয়ে আমি অনেক ভালো। আমাকে সহজে লক্ষ্যে পরিণত করা যায়। সবাইকে সম্মান দিয়ে চলি। এটিই করব। কখনোই নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করব না।’

অর্জুনের পরবর্তী সিনেম ‘সর্দার কা গ্র্যান্ডসন’। আগামী ১৮ মে নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন কাশভি নায়ের। এটি তার প্রথম সিনেমা। এতে আরো অভিনয় করছেন নিনা গুপ্তা, অদিতি রাও হায়দারি, রাকুল প্রীত সিং, জন আব্রাহাম প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়