ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাজল করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:০২, ৩০ জানুয়ারি ২০২২
কাজল করোনা পজিটিভ

করোনাভাইরাসের তাণ্ডবে নাজেহাল ভারতের মুম্বাই। তৃতীয় ঢেউয়ে একের পর এক তারকা অভিনয়শিল্পী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল।

রোববার (৩০ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে মেয়ে নিসার একটি ছবি পোস্ট করে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান কাজল। এ অভিনেত্রী লিখেন, ‘আমার পজিটিভ। সত্যি আমি চাই না, লাল হয়ে যাওয়া আমার নাটকটি কেউ দেখুক। সুতরাং চলুন বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিতে মগ্ন থাকি। তোমাকে খুব মনে পড়ছে নিসা।’   

আরো পড়ুন:

প্রচন্ড সর্দি হওয়ায় কাজলের নাক লাল হয়ে গেছে। এজন্য নিজের ছবি পোস্ট না করে মেয়ের ছবি শেয়ার করেন এই নায়িকা। কাজলের পোস্টে মন্তব্য করে নিসার প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ অভিনেত্রী লিখেন—‘ওকে দারুণ লাগছে’। তা ছাড়া কাজল ভক্ত ও সহকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তারকাদম্পতি অজয় দেবগন ও কাজলের প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে রয়েছে দুই সন্তান। মেয়ে নিসা ও ছেলে যুগ। ২০০৩ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন নিসা। গত বছর ১৮ পূর্ণ করেছেন তিনি। আপাতত সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অব হাইয়ার এডুকেশনে পড়াশোনা করছেন নিসা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়