ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে পূজার সঙ্গে কাজটি করছেন না রোশান...

প্রকাশিত: ১৫:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২২  
যে কারণে পূজার সঙ্গে কাজটি করছেন না রোশান...

বর্তমান সময়ের চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা পূজা চেরি একসঙ্গে জুটি বেঁধে ‘সাইকো’ সিনেমায় অভিনয় করেছেন। ‘নাকফুল’ শিরোনামে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা; এজন্য প্রস্তুতিও নিয়েছিলেন। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন রোশান।

রোশানের আকস্মিক এই সিদ্ধান্তের কারণ কী? শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ নায়ক তার ফেসবুকে জানান, আরটিভি প্রযোজিত ‘নাকফুল’ সিনেমায় অভিনয় করছেন না তিনি। কারণ ব্যাখ্যা করে রোশান বলেন, ‘অন্য কোনো দ্বন্দ্ব নয়, ব্যস্ততার কারণেই কাজটি করছি না। আলোক হাসান, তোমার প্রথম সিনেমার জন্য শুভকামনা ভাই। তোমার সঙ্গে আমার দ্রুতই কাজ হবে।’

আরো পড়ুন:

বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক রোশান। তিনি বলেন, ‘পরিচালক আলোকের এটা প্রথম কাজ। বেশ গুছিয়ে তিনি মার্চ-এপ্রিলে শুটিং শুরু করতে চান; আর এখানেই হয়েছে সমস্যা। এই সময়ে আমার শিডিউল নেই, তাই কাজটি ছেড়ে দিলাম।’

চিরায়ত ভালোবাসার প্রতীক ‘নাকফুল’ নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। আলোক হাসান পরিচালিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্ত প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়