ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৯ মাস পর বাবা-মা-সন্তানকে পেয়ে উচ্ছ্বসিত শাকিব

প্রকাশিত: ১৬:১৪, ১৮ আগস্ট ২০২২   আপডেট: ১৬:২০, ১৮ আগস্ট ২০২২
৯ মাস পর বাবা-মা-সন্তানকে পেয়ে উচ্ছ্বসিত শাকিব

দীর্ঘ নয় মাস পর গতকাল দেশে ফিরেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। দীর্ঘদিন পর বাবা-মা-সন্তানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শাকিব।

দেশে ফিরেই বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যান শাকিব। বাসায় ফিরেই বাবা-মায়ের পা ছুঁয়ে সালাম করেন তিনি। ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তারা।

আরো পড়ুন:

জানা যায়, ছেলের দেশে ফেরার খবরে শাকিবের মা রেজিয়া বেগম ছেলের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। সেই খাবারের তালিকায় ছিল- টমেটো দিয়ে টেংরা মাছ, লাউশাক, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস।

এর আগে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে শাকিবকে ফোন করে তার ছেলে আব্রাম খান জয়। ছেলের সঙ্গে ভিডিওকলে কথাও বলেন তিনি। বিকেল ৪টার পর বাবার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয় জয়কে।

গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

ঢাকা/রাহাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়